ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু সপরিবারে করোনায় আক্রান্ত

ads

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  শুক্রবার (২৭ নভেম্বর) সকালে যুবদলের কেন্দ্রীয় চট্টগ্রাম বিষয়ক সহ-সাংগঠনিক সম্পাদক মনজুরুল আজিম সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কোভিড-১৯ পরীক্ষায় বুলু, তার স্ত্রী শামীমা বরকত লাকী, বড় ছেলে ওমর শরীফ মোহাম্মদ ইমরান (সানিয়াত) ও ছোট ছেলে মাহাথির মোহাম্মদ ইরকানের (সাবিত) পজিটিভ আসে। এরপর রাতে তারা রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি হন। সেখানে তারা মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ’র অধীন চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, হাসপাতালে ভর্তি হলেও বুলু পরিবারের সবাই ভালো আছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বরকত উল্লাহ বুলু।

ads
ads
ads

Our Facebook Page